২০ বছরের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে তালেবানকে সমঝোতার উদ্দেশ্যে আলোচনার আহবান জানান হিজব-ই-ইসলামীর নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার। শনিবার আফগানিস্তানের পশ্চিমে লেগহাম প্রদেশে প্রায় ২০০ মানুষের উষ্ণ অভ্যর্থনা গ্রহণের পর তাদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তালেবানকে আত্মসমর্পণের পাশিপাশি এই সমঝোতার ডাক দেন তিনি।

বক্তব্যে তিনি তালেবানদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তালেবানরা কাদের উদ্দেশ্যে কাদের সাথে লড়ছেন? সরকারের বিরুদ্ধে নাকি সাধারণ মানুষদের বিরুদ্ধে। যদি তালেবানরা অস্ত্র সমর্পনের মাধ্যমে এগিয়ে আসে তাহলে প্রথম যে লোকটি তাদেরকে ভাই হিসেবে ডাকবে সে হচ্ছে গুলবুদ্দিন হেকমতিয়ার। গুলবুদ্দিন আসন্ন দিনগুলোতে যেকোনে সময় কথা বলতে প্রস্তুত। বিশেষ করে আফগানিস্তানের কাবুল যেখানে তার ফিরে আসা নিয়ে আফগানদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাকারিয়া সাফারি বক্তব্যে বলেন, 'অতীত একটি দেশকে কিছুই দেয় না বরং অতীতকে ধরে রাখলে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না'।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তালেবান এখন অনেক বড় কারণ হয়ে দাড়িয়েছে। তাদের বারবার হামলার হুমকি দেশকে একটি অসস্তিকর পরিস্থিতির মধ্যে ধরে রেখেছে। যার কারণে হিজব-ই-ইসলামীর নেতার এই বক্তব্য কতটুকু কাজে দিবে সেটাও দেখার বিষয়।

তালেবানদের সাথে আলোচনা বা সমঝোতার জন্য দল, মত সবাইকে নির্বিশেষে এক জায়গায় এসে দাড়াতে হবে যেটা তাদের জন্য সহজ নাও হতে পারে বলে জানান জাকারিয়া সাফারি।

১৯৭০ এর মাঝামাঝিতে হেকমতিয়াার হিজব-ই-ইসলামী দলটি প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক এই দলটিকে জঙ্গিগোষ্ঠি বলে চিহ্নিত করা হয়। কিন্তু ফেব্রুয়ারীতে জাতিসংঘ কর্তৃক তাদের দলের ওপর এই অভিযোগ তুলে নেওয়া হয়। যার কারণে তার নতুন করে ফিরে আসা হয়তোবা নতুন কোনো সম্ভাবনা দেখাতে পারে।
জেড