কলম্বিয়া সীমান্ত থেকে তিন হাজার ৬০০ কেজি মারিজুয়ানার এক বিশাল চালান আটক করা হয়েছে। ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে মারিজুয়ানার এই চালানটি আটক করে।
ভেনেজুয়েলার জাতীয় মাদক বিরোধী দফতর (ওএএনএ) সূএে জানা যায়, পশ্চিমাঞ্চলীয় রাজ্য আপুরে ট্রাকটিকে আটক করা হয়।
জাতীয় মাদক বিরোধী দফতরের প্রধান আলেজান্দ্র কেলেরিস টুইটারে জানান, ভেনিজুয়েলার দুই নাগরিক এসব মাদক পাচার করে।
সরকারি হিসেবে জানা গেছে, ২০১২ সালে ৪৫ মেট্রিক টন মাদক আটক করা হয়।
মেক্সিকো অপরাধ চক্রের সদস্যসহ অন্যান্য মাদক দ্রব্য পাচারকারীদের ভেনিজুয়েলার উপর দিয়ে অন্যান্য দেশে মাদক পাচারের প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় ৩৬০০ কেজি মারিজুয়ানা উদ্ধার
কলম্বিয়া সীমান্ত থেকে তিন হাজার ৬০০ কেজি মারিজুয়ানার এক বিশাল চালান আটক করা হয়েছে। ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে মারিজুয়ানার এই চালানটি আটক করে। ভেনেজুয়েলার জাতীয় মাদক বিরোধী দফতর (ওএএনএ) সূএে জানা যায়





