বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশপাশের এলাকায় সোমবার চারটি পৃথক গাড়ি বোমা ও বন্দুক হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন।
সোমবার নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা জানান, গাড়ি বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন।
এদিকে কর্তৃপক্ষ সোমবার ভোরে গুলিতে নিহত ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এদের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।
একটি আত্মঘাতীসহ দুটি পৃথক গাড়ি বোমা হামলায় ৫ জন নিহত হন। বাগদাদের দক্ষিণে মাহমুদিয়াহ এলাকায় আত্মঘাতী গাড়ি বোমা হামলাটি চালানো হয়। বাগদাদের পার্শ্ববর্তী বালাদিয়াত ও হুরিয়াহ-তে অপর তিনটি বিস্ফোরকভর্তি গাড়ি বিস্ফোরণে ৩ জন নিহত হন।
কর্মকর্তারা জানান, বাগদাদের পশ্চিমাঞ্চলে পুলিশ গুলিতে নিহত তিন ব্যক্তি ও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত মাসে ইরাকে রক্তক্ষয়ী সহিংস ঘটনায় সহস্রাধিক লোক প্রাণ হারান। ২০০৮ সালের এপ্রিল মাসের পর থেকে দেশটিতে কোন মাসে সর্বাধিক নিহতের ঘটনা। সূত্র: এএফপি
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ১২
বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশপাশের এলাকায় সোমবার চারটি পৃথক গাড়ি বোমা ও বন্দুক হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। সোমবার নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা জানান, গাড়ি বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন।





