সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে উচ্চ শিক্ষামন্ত্রনালয়ে মঙ্গলবার জঙ্গি সংগঠন আল শাবাবের হামলায় কমপক্ষে ১০জন নিহত হয়েছে।

 

বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মন্ত্রনালয়ের প্রাচীরে ধাক্কা খেলে এটি বিস্ফোরিত হয় ও দেয়াল ভেঙ্গে যায়। পরে বন্দুকধারীরা ভেতরে ঢুকে গুলি ছুড়তে শুরু করে।

 

এতে কমপক্ষে ১০জন নিহত হয়েছে। তবে কতজন আহত হয়েছে তা নির্দিষ্ট করে জানা সম্ভব হয়নি। হামলাকারীরা পরে তারা দেয়াল টপকে পালিয় যায়।

 

তবে অন্যান্য সূত্র জানিয়েছে, একটি গাড়ি বোমাসহ দুটি গাড়ি প্রথমে বিস্ফোরিত হয়। এরপরই বন্দুকধারীরা হামলা চালায়।

 

সরকারি রেডিও জানিয়েছে, নিহতদের মধ্যে ওই মন্ত্রনালয় ভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রধান কর্মকর্তা হামলায় নিহত হয়েছে।

 

এছাড়া আহতদের মধ্যে মন্ত্রণালয়ের মহাপরিচালক ইসমাইল ইউসুফও রয়েছেন।

 

সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাব পরে হামলার দায় স্বীকার করেছে।

 

অভ্যন্তরীন নিরাপত্তা মন্ত্রী আব্দিরিজাক ওমার এক টুইটার বার্তায় জানিয়েছেন, শিক্ষা মন্ত্রনালয়ের নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্সকে দেয়া হয়েছে।

 

এআর