জাপানে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। সেই লক্ষ্যে আগামী বৃহস্পতিবার চলমান সংসদ ভেঙে দেবেন তিনি।
একই সঙ্গে শিক্ষা প্যাকেজে প্রণোদনা, ঋণ হৃাস ও সামাজিক ব্যয় সংকোচনের ঘোষণা দিয়েছেন শিনজো আবে।
সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন বলে বিবিসির খবরে বলা হয়। শিনজো আবে বলেন, জাপানের ভবিষ্যতের জন্য শিক্ষা ও সামাজিক কার্যক্রমে সতেজ উদ্দীপনা দরকার।
বাজেট ও ঋণ হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্প্রতি চালু হওয়া বিক্রয় কর থেকে রাজস্ব ব্যবহার ও রাজস্ব সংস্কারের কাজ অব্যহত থাকবে বলেও জানান তিনি।
সিএনএন এর খবরে বলা হয়, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির জবাব দিতে দেশের জণগণের উচ্চতর সমর্থন নিয়ে আরো শক্তিশালী সরকার গঠন করার জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন।
প্রধানমন্ত্রী আবে বলেন, আমি আশা করে আসন্ন নির্বাচনে জণগনের আত্মবিশ্বাস অর্জন করে শক্তিশালী কূটনীতি নিয়ে আমরা ধাবিত হবো।
অ্যাবে ও তার সরকারের এই আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর দেশটির ৪৮তম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পরিস্থিতি তৈরি হলো।
অবশ্য জাপানের প্রধানমন্ত্রী ও স্ত্রীর বিরেুদ্ধে দু'টি দুর্নীতির অভিযোগ রয়েছে। এমন অভিযোগের মধ্যে পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী টমোমি ইনাডা।





