সমুদ্রে ডুবে আয়লান নামের এক শিশুর মৃত্যুর খবরের রেশ কাটতে না কাটতেই গ্রিসে আরেক শরণার্থীর ২ মাস বয়সী এই শিশু সন্তান মারা গেছে।

শনিবার গ্রিসের আগাথোনিসিস দ্বীপে লেসবস দাঙ্গা পুলিশের সঙ্গে শরণার্থীদের সংঘর্ষে শিশুটির মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, তুরস্ক থেকে সমুদ্র পথে ওই শিশুটির পরিবার আগাথোনিসিসে নামেন। কয়েক ঘণ্টা পরই তাদের সন্তানকে হারান।

আগাথোনিসিসের মেয়র এভানজেলোস কোট্টোরোস বলেছেন, শিশুটিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল। কিন্তু সেখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছিল না।

তবে কর্তৃপক্ষ শিশুটির পরিচয় ও তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি।

লেসবোসে আরেকটি পৃথক ঘটনায় শনিবার রাতে শরণার্থীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ। তারা গ্রিস মূল ভূখণ্ড অ্যাথেন্সে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।

এই সংঘর্ষে একজন শরণার্থী আহত হয়েছেন এবং তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।

এদিন শরণার্থীদের নিবন্ধন প্রক্রিয়া দেরি হওয়া তারা বিক্ষোভ করেছিল। কারণ তারা ইউরোপের অন্য দেশে যাওয়ার যে স্বপ্ন দেখেছিলেন তা অনেকটা ফিকে হওয়া হতাশ হয়ে পড়েছিলেন।

জেডআই