ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল চ্যাটের আমন্ত্রণে সাড়া না দেয়ায় এক তরুণীকে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কলকাতার এক যুবকের বিরুদ্ধে।
ওই তরুণী হুমকিদাতার সঙ্গে তার চ্যাটের ‘স্ক্রিনশর্ট’ মঙ্গলবার পুলিশের কাছে জমা দিয়েছেন।
জানা গেছে, ফেসবুকে এক তরুণীকে অশ্লীল ছবি পাঠিয়ে চ্যাটের প্রস্তাব দেন অভিযুক্ত যুবক। বিষয়টি ফেসবুকে পোস্ট করে সবাইকে জানানোর কথা বললে তরুণীকে ধর্ষণের হুমকি দেন যুবক।
তাদের মধ্যকার আলোচনার ‘স্ক্রিনশর্ট’ সোমবার রাতে ওই তরুণী ফেসবুকে পোস্ট করে দেন।
পুলিশ জানায়, অভিযোগটি সাইবার ক্রাইম থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্ত চলছে। প্রাথমিকভাবে অভিযুক্তের আইপি অ্যাড্রেস (ইন্টারনেট প্রোটোকল) দিয়ে তাকে শনাক্ত করা হবে।
সেই সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ওই অভিযুক্তের বিস্তারিত বিবরণ জানতে চাওয়া হবে, যাতে ওই প্রোফাইলটির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা যায়।
তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফেসবুকে প্রায় প্রতিটি নারী মেসেঞ্জারে এমন কুরুচিকর ও অশ্লীল মেসেজ পান। অশ্লীল ভাষায় সরাসরি শারীরিক সম্পর্ক স্থাপন করার প্রস্তাব ইনবক্সে আসে। সূত্র: আনন্দবাজার
এএস





