সুদানে প্রতিদ্বন্দ্বী দুই গোত্রের মধ্যে সংঘাতে ১৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০০ জনের বেশি। বৃহস্পতিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম এ তথ্য জানায়।

তেলের জন্য খনন করা হয় এমন একটি এলাকার পাশের জমি দখলকে কেন্দ্র করে সংঘাতের সূচনা।

সুদানের পশ্চিম কুরদুফান রাজ্যের মিশেরিয়া উপজাতির দুইটি গ্রুপের মাঝে দিনব্যাপী এই সংঘর্ষ চলে। মোহাম্মদ ওমের আল-আনসারী নামের একজন উপজাতীয় নেতা এ তথ্য জানান।

কবে সংঘাতটি ঘটেছিল, সে বিষয়ে কিছু বলেনি রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে, একমাস আগে ঐ দুই গ্রুপ একই এলাকায় ভারী অস্ত্র নিয়ে সংঘাতে লিপ্ত হয়। একজন স্থানীয় সোর্স জানিয়েছেন, জুন মাসের শুরুর দিকের ঐ সংঘাতে ৪১ জন নিহত হয়েছিল। সূত্র: এএফপি

ঢাকা, ০৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই