কোরাম পূর্ণ না হওয়ায় বৃহস্পতিবার ইরাকি পার্লামেন্টের একটি জরুরি অধিবেশন বসতে পারেনি।

কর্মকর্তারা জানান, এর ফলে দেশে জিহাদীদের বড় ধরনের হামলা মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা প্রশ্নে ভোটাভুটি হতে পারেনি।

একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, পার্লামেন্টের মোট ৩২৫ সদস্যের মধ্যে মাত্র ১২৪ জন উপস্থিত ছিলেন।

অপর একজন কর্মকর্তা কোরাম পূর্ণ না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সূত্র: বিএসএস

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ