মালাক্কা প্রণালীর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হারিয়ে যাওয়া বিমানটি বিধ্বস্ত হতে পারে বলে যে ধারণা করা হচ্ছিল সে আশাও ফিকে হয়ে গেছে। এদিকে হারিয়ে যাওয়ার ৪ দিন পর বিমানের অনুসন্ধান এখন প্রণালীটির উত্তর দিকে আন্দামান সাগরের দিকে মোড় নিয়েছে। বুধবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দামান সাগরে অনুসন্ধান বাড়ানো হয়েছে।
মালয়েশিয়ান এয়ারফোর্সের এক মুখপাত্র রোডজালি জানিয়েছেন, দেশটির পশ্চিম উপকূলবতী মালাক্কা প্রনালীর কাছে বিধ্বস্ত হওয়ার ব্যাপারটি অসত্য ও যুক্তিহীন। তবে বিমানটির খুঁজে পাওয়ার ক্ষেত্রে দৃঢ় বিশ্বাসী তিনি।
ভিয়েতনাম বলছে, তারা অনুসন্ধান কাজ বাড়ানোসহ ফের গোড়া থেকে অনুসন্ধান চালাবে। বুধবার দেশটির পরিবহন মন্ত্রী ফাম কিউ থাই জানান, ‘আমরা সাময়িকভাবে কিছু অনুসন্ধান বন্ধ করে দিয়েছি, এছাড়া মালয়েশিয়ার এয়ারলাইন্স কি তথ্য দেয় তার অপেক্ষায় আছি।’
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি দেশের পশ্চিম উপকূলীয় মালাক্কা প্রণালী অঞ্চলে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করছিলেন মালয়েশিয়ান সামরিক বাহিনী। তবে বুধবার রোডজালি জানান, এর ওপর তিনি কোন সত্যতা দাঁড় করাতে পারেননি । তাই মালাক্কা প্রণালীতে বিধ্বস্ত হওয়াটা এই মুহুর্তে নাকচ করে দেন তিনি।
বিমানটি চীনের উদ্দেশ্যে শনিবার স্থানীয় সময় ২টা ৪০ মিনিটে কুয়ালালামপুর থেকে ছেড়ে যায়। কিন্ত ১০টা ৩০ মিনিটে এটি বেইজিং-এ পৌঁছানোর কথা থাকলেও পৌঁছায়নি। ভিয়েতনামী সরকারের ওয়েবসাইটে জানানো হয়, দক্ষিণ ভিয়েতনামের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটির রাডার বন্ধ হয়ে গিয়েছিল।
এরপর থেকেই অনুসন্ধান চালাচ্ছে বিভিন্ন দেশ । তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিধ্বস্ত বিমানের কোন ‘চিহ্ন’ খুঁজে পাওয়া যায়নি। ৫ জন শিশুসহ ২২৭ জন যাত্রী, এবং ১২ জন ক্রু নিয়ে বোয়িং ৭৭৭ বিমানটি যাত্রা শুরু করেছিল। সূত্র: বিবিসি, এএফপি, রয়টার্সের।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ
[/b]
আন্তর্জাতিক
মালাক্কা নয়, অনুসন্ধান মোড় নিয়েছে আন্দামানে