গাজায় ইসরাইলি হামলায় তিন হামাস নেতা নিহত হয়েছে। দক্ষিণ গাজার রাফায় ওই ইসরাইলি বিমান হামলায় মোট ১৯ জন নিহত হয়।

হামাসের সসস্ত্র শাখা ইজেদ্দিন আল-কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, নিহত নেতারা হলেন মোহাম্মদ আবু শামালা, রায়েদ আল আতর ও মোহাম্মদ বারহুম।

জরুরি সার্ভিসের মুখপাত্র আশরাফ আল-কাদ্রা বলেন, ওই হামলায় চারতলাবিশিষ্ট একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়।

এক বিবৃতিতে হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেন, " গুপ্ত হত্যাটি এক বড় অপরাধ, যেটা আমাদের সংকল্প অথবা আমাদের প্রতিরোধকে দুর্বল করতে পারবে না।" তিনি সতর্ক করে বলেন, " ইসরাইলকে মূল্য দিতে হবে।"

৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত ২০০০ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ বলছে নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই