নাইজেরিয়ার গোলযোগপূর্ণ উত্তররাঞ্চলীয় নগরী মাইদুগুরি নগরীর একটি শরণার্থী শিবিরে একাধিক আত্মঘাতী বোমা হামলা চালায়। তাতে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। বুধবার ভোরে ৫ জন যুবক ওই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। জঙ্গি সংগঠন বোকো হারামের ভয়ে শরণার্থীরা বাড়িঘর ছেড়ে এখানে আশ্রয় নিয়েছিলো বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছে।
মুনা শিবিরের সমন্বয়ক তিজ্জানি লুমানি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, শরণার্থী শিবিরের ভেতরে চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। হামলাকারীরা স্থানীয় সময় ভোট সাড়ে চারটার দিকে বিভিন্ন স্থানে হামলা চালায়। বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে অনেক তাঁবু পুড়ে গেছে।
এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধাননের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন। তিনি তার কাছ থেকে দেশের সর্বশেষ নিপারপত্তার খবরাখবর নেন। এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বোকো হারাম জঙ্গি গোষ্ঠিকে সন্দেহগ করছে এই হামরার জন্য। আল জাজিরা থেকে অনূদিত।
জেড





