আমেরিকা যাওয়ার চিন্তা ভাবনা করছেন? মনে মনে হয়ত ভাবছেন ভিসার জন্য আবেদন করবেন কিন্তু ভিসা পেতে হলে ছোট্ট একটা প্রাইভেসি নষ্ট করতে হবে। আর তা হলো আপনার সোশ্যাল নেটওয়ার্কিং এর পাসওয়ার্ড দিয়ে আসতে হবে। খুব দ্রুত এই নিয়মে চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আমেরিকার হোমল্যান্ড সিকিওরিটি সেক্রেটারি জন কেলি সম্প্রতি একথা জানিয়েছেন৷
তিনি জানান, এবার থেকে আমেরিকান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে গেলে চাওয়া হতে পারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড৷ দেশের নিরাপত্তার স্বার্থে এই ধরণের সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
তিনি আরও জানান, মুসলিম দেশগুলি বিশেষ করে ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের মতো দেশগুলি থেকে যুক্তরাষ্ট্রে আসার জন্য ভিসার আবেদন জানালে এই ধরনের চেকিং হতে পারে৷ হতে পারে এই নিয়ম শুধু মুসলিম দেশগুলোর জন্য প্রযোজ্য হবে৷ কিন্তু জন কেলি এও জানিয়েছেন গোটা বিষয়টি এখনও ভাবনা-চিন্তার পর্যায়ে রয়েছে৷ পাসওয়ার্ড সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনার পরই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে নেওয়া হবে৷
জেড





