রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধের জন্য 'বৃহত্তর জোট' গঠনের পথ খুলে দিয়েছে ইরানের পরমাণু সমঝোতা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আজ (বুধবার) এ কথা জানানো হয়েছে।
ল্যাভরভ আরো বলেছেন, এ সমঝোতার ফলে আইএসএসএল’এর বিরুদ্ধে লড়াইয়ের বৃহত্তর জোট গঠনের পথে প্রতিবন্ধকতা দূর হয়েছে। এ সব প্রতিবন্ধকতার বেশিরভাগই কৃত্রিম বলেও তিনি উল্লেখ করেন।
ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বিশেষ করে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে এটি গতি সৃষ্টি করবে বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।
মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলার ওপর গুরুত্ব দিয়ে ল্যাভরভ বলেন, প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে রুশ-ইরান সহযোগিতার সুযোগ বেড়েছে।সূত্র: রেডিও তেহরান
এসএইচ





