ভারতের দিল্লিতে এক ব্রাজিলিয়ান নারীর পাকস্থলীতে এক কিলোগ্রাম হেরোইন পাওয়া গেছে। তার সাথে আটক করা হয়েছে একজন আফগান নাগরিককেও। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর দিল্লি শাখার পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
জানা গেছে, প্রায় এক কেজি পরিমাণ হেরোইন ক্যাপসুল গিলে ফেলেছিলেন ওই মহিলা। একটা বড় ক্যাপসুলের ওজন প্রায় ৩৬০ গ্রাম। অন্যদিকে ১১ গ্রাম করে ৬৭টি আরো ছোট ছোট ক্যাপসুল।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ার পর ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় দিল্লি সফদরজং হাসপাতালে। সেখানে অপারেশন করে বের করা হয় ওই ক্যাপসুল।
সূত্র : জি নিউজ
নাজিব





