সুইজারল্যান্ড:
সিরিয়ার সরকারপক্ষ এবং বিরোধী পক্ষ 'সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল'(এসএনসি) স্বল্প সময়ের জন্য প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় মিলিত হয়েছেন।
আজ শনিবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রাথমিক এই আলোচনার স্থায়ীত্ব ছিল মাত্র ৩০ মিনিট।
একই কক্ষে অবস্থান করলেও এসময় দুই পক্ষের কোন সদস্য একে অপরের সাথে সরাসরি কথা বলেননি।
তবে আলোচনা চলাকালে সিরিয়ার সংকট নিরসনে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমি উভয় পক্ষের বার্তা পৌছে দিয়েছেন।
আলোচনায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লাম এবং বিরোধী পক্ষ 'সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল'(এসএনসি)-এর প্রধান আহমেদ আল জাবরা উপস্থিত ছিলেন না।
আলোচনা শেষে বিরোধীপক্ষের সদস্য আনাস আল-আব্দি শুধুমাত্র কথা বলেছেন।
তিনি বলেন, "এটা ছিল একটা ইউ আকৃতির টেবিল। টেবিলের উভয় পাশে দু পক্ষ বসেছিল। মাঝামাঝি জায়গায় বসেছিলেন ব্রাহিমি।তিনিই একমাত্র কথা বলেছেন। তিনি আধা ঘন্টা কথা বলেছেন।"
আনাস আরো বলেন,"তিনি (ব্রাহিমি) জেনেভা ইশতেহার বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং সিরিয়ার জনগণের দুর্ভোগ লাঘবের প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বলেছেন"।
আলোচনার আগে সরকার পক্ষের প্রতিনিধিরা বলেন, 'সন্ত্রাস এবং সহিংসতা'র সমাপ্তি টানা আমাদের প্রধান অগ্রাধিকার।কিন্তু বিরোধী পক্ষের সদস্যরা মনে মনে 'ব্যক্তিগত ঘৃণা' পোষণ করেন।
আর সিরিয়ার তথ্যমন্ত্রী বলেন,ক্রান্তিকালীন সরকার ব্যবস্থার ফর্মুলা আসাদ সরকার গ্রহণ করবে না। সরকারের প্রতিনিধিরা আলোচনায় যাচ্ছেন জেনেভা ইশতেহারের পরিভাষা নিয়ে আলোচনা করার জন্য।
ঢাকা, জানুয়ারি ২৫ (টাইমনিউজবিডি.কম)//টিআই
আন্তর্জাতিক
প্রথমবারের মতো ৩০মিনিটের মুখোমুখি বৈঠক
সুইজারল্যান্ড: এটা ছিল একটা ইউ আকৃতির টেবিল। টেবিলের উভয় পাশে দু পক্ষ বসেছিল। মাঝামাঝি জায়গায় বসেছিলেন ব্রাহিমি।তিনিই একমাত্র কথা বলেছেন। তিনি আধা ঘন্টা কথা বলেছেন।





