জঙ্গি সংগঠন আইএস এখনো তাদের গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করছে সিরিয়ান-আরব রিপাবলিকান তদন্ত কমিশন।

সম্প্রতি এক বিবৃতিতে তারা জানান, ‘সিরিয়ায় হাজারো ইয়াজিদি পুরুষ ও ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে প্রায় ৩ হাজার নারী ও শিশু কন্যা ধর্ষণ এবং অত্যাচারের শিকার হয়েছে। কিছু নারীকে রাকায় রাখা হয়েছে।

সিরিয় সামরিক বাহিনীর ধারণা, সিরিয়া থেকে পালানোর আগে ইয়াজিদি দাসীদের বিক্রি করার চেষ্টায় রয়েছে আইএস।

আগস্টের ৩ তারিখে উত্তর ইরাকের সিনজার এলাকা দখল করে নেয় আইএস। সিনজারে ইয়াজিদি মানুষের সংখ্যা প্রচুর।

প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়, ‘ইয়াজিদি ছেলেরা সংসারের থেকে আলাদা থাকে। তাদেরকে জোর করে ইসলাম ধর্মে আনা হয় এবং শিশু সৈন্য হিসেবে প্রস্তুত করা হয়।

যারা ধর্মান্তরিত হয় না, তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়।’ ইয়াজিদিদের অত্যাচার ও গণহত্যা থেকে বাঁচাতে পদক্ষেপ নেওয়ার কথা বলছে জাতিসংঘ।
জেড