মালয়েশিয়া কুয়ালালামপুরে জালান কোচারানে ভবন ভেঙ্গে পড়ে বাংলাদেশির এক শ্রমিকের মৃর্তু হয়। গত বুধবার এঘটনা ঘটে

দীর্ঘ ১২ ঘণ্টা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে মালয়েশিয়া সময় বিকাল সাড়ে পাঁচটায় শ্রমিকের মৃত দেহ উদ্ধার করে ।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক খায়রুদ্দিন দারহমান বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে কিন্তু পারিনি।

ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক খায়রুদ্দিন দারহমান আজ সকালে জানান, আমরা শ্রমিকের মৃত দেহ উদ্ধার করে পুডু- পুলিশ স্টেশনএ হস্তান্তর করেছি। তবে মৃত ব্যাক্তির সাথে পাসপোর্ট বা অন্য কোনো প্রকার কাগজপত্র না থাকায় এখন পৰ্যন্ত নাম ঠিকানা জানা যায়নি।

অপর দিকে বাংলাদেশ মিশনের শ্রম বিভাগের কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ভবন ভেঙ্গে পড়ে একজন বাংলাদেশী শ্রমিক ভাইয়ের মৃর্তুর সংবাদ আমরা পেয়েছি। মিশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি মৃত ব্যাক্তির নাম ঠিকানা জানার জন্য। ব্যাক্তির নাম ঠিকানা জানা মাত্রই আমরা আপনাদেরকে জানাবো।

উল্লেখ্য যে, ২০১৭ সালে বিভিন্ন দুর্ঘটনায় প্রায় ৫০০০ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

সোহান/এএস