ধণকুবের থেকে কপর্দকশূন্য মানুষে পরিণত হয়েছেন মহিলাটি। অথচ ফোর্বসের দৃষ্টিতে, গত বছর আমেরিকার সেরা মহিলা ধনী হয়েছিলেন তিনি। তখন তার সম্পদের মোট পরিমাণ ছিল ৪ শ’ ৫০ কোটি টাকা। কিন্তু এ বছর ফোর্বসের সংশোধিত তালিকায় দেখা যায়, তার কাছে এখন একটি ডলারও নেই।
ফোর্বস বলছে, রক্ত পরীক্ষা বিষয়ক কোম্পানি থেরানোসের ৫০ শতাংশ শেয়ারের ভিত্তিতে এলিজাবেথ হোমসের সম্পদের হিসেব করা হয়েছিল। এপ্রিলে কোম্পানিটি স্বীকার করে যে, তারা এখন কয়েকটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও সংস্থার তদন্তের মুখে রয়েছে। এর আগে ওয়ালস্ট্রিট জার্নালে কোম্পানিটিকে নিয়ে পরপর কয়েকটি নিবন্ধ প্রকাশিত হয়।
নিবন্ধে কোম্পানির প্রাক্তন কর্মচারীদের বরাত দিয়ে বলা হয়, কোম্পানির রক্ত পরীক্ষার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মাত্র কয়েক ফোটা রক্ত নিয়ে তারা কাজ সারতো।
থেরানোস বলছে, নিবন্ধটি যথাযথ নয়।
ফোর্বস বলছে, ২০১৪ সালে কোম্পানির সম্পদের মোট পরিমাণ ধরা হয় ৯ শ’ কোটি ডলার।
৩২ বছর বয়স্কা হোমস ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানিটি চালু করে ২০০৩ সালে। হোমস এখনো এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়ে গেছেন।
এফএফ





