সাংবাদিকের ছুড়ে দেওয়া প্রশ্ন শুনেই এক অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধর্ষণের নির্দেশ দিলেন রাশিয়ার ক্রেমলিন সমর্থক নেতা। এ কথা শুনেই ওই সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎ‌সাধীন।
বার্তা সূত্রে জানা যায়, এই সময় রুশ সংসদের ডেপুটি স্পিকার ভ্লাদিমির জিরোনস্কি রোববার সংবাদ সম্মেলন করছিলেন। সেখানেই উপস্থিত ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা সাংবাদিক স্টেলা দুবোবিত্সকায়া।
জিরোনস্কিকে তিনি ইউক্রেনে রুশ পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করেন। এতেই ক্ষুব্ধ হয়ে যান জিরোনস্কি। সম্মেলনে তিনি স্টেলার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এ সময় ওই সাংবাদিককে তিনি বলেন, ‘আপনি যদি অন্তঃসত্ত্বা হন, তা হলে এখানে উপস্থিত থাকার কোনো প্রয়োজনীয়তা নেই।’ এখানেই ক্ষান্ত হননি ন্যাশনালিস্ট লিবারাল ডেমোক্রেটিক পার্টির এই নেতা। নিজের দুই সহযোগীকে ডেকে মহিলা সাংবাদিককে ধর্ষণ করার নির্দেশ দেন তিনি।
ওই দুই ব্যক্তিকে কাছে আসতে দেখে ঘাবড়ে যান স্টেলা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ ঘটনার পর জিরোনস্কির পদত্যাগ দাবি করা হয়েছে। রুশ সাংবাদিকরা তার বিরুদ্ধে অপরাধিক মামলা দায়ের করার দাবি তুলেছেন। পরে রাশিয়ার এক সংবাদমাধ্যমে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চান জিরোনস্কি।  
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]