মঙ্গলবার ৬.৪ মাত্রার ভূমিকম্পের পরে ফের ভূমিকম্পের শিকার হয়েছে তাইওয়ান। বুধবার ৫.৭ মাত্রার ফের ভূমিকম্পে আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছে মানুষ।

বুধবারের ভূমিকম্পে তেমন বেশি ক্ষয়ক্ষতি না হলেও মঙ্গলবারের ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলোতে এখনো অভিযান চালাচ্ছে উদ্ধার কর্মীরা। তাদের সর্বশেষ পরিসংখ্যান মতে, ৬.৪ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২৬৫ জন।

দুই দিন যাবৎ উদ্ধার অভিযান চালালেও এখনো পর্যন্ত ৫৮ জনের খোঁজ পাওয়া যায় নি। যার কারণে উদ্ধার অভিযান এখনো অব্যাহত রাখা হয়েছে।

তাইওয়ানের পর্যটন কেন্দ্র হোয়ালিন শহরে ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় নিখোঁজদের মধ্যে বিদেশী পর্যটক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে মোট ৪টি ভবন ধসে পড়ে।

জেড