স্মরণাতীত কালের খরার মুখোমুখি হয়েছে তাইওয়ান। সরকারিভাবে প্রায় ১০ লাখ পরিবারে পানি সরবরাহ থেকে নির্দিষ্ট পরিমাণ পানি জমিয়ে রাখতে শুরু করবে দেশটি।

শেষ খবর পাওয়া অব্দি জানা গেছে, প্রতি সপ্তাহের অন্তত দুটি দিন পানি সরবরাহ বন্ধ রাখবে সরকার। যেন অনাগত তীব্র খরার সরবরাহ অক্ষুণ্ন রাখা যায়। মূলত দক্ষিণাঞ্চলকে ঘিরে এ কৃচ্ছতা পরিচালিত করা হবে। সেখানে খরা তীব্রতর আকার ধারণা করতে পারে।

তবে সব এলাকায় একযোগে এ কৃচ্ছতা পরিচালিত হবে না। একের পর এক এলাকায় এ প্রকল্প বাস্তাবায়িত হবে। মূলত গত মার্চ মাসের শেষাংশ থেকেই সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে তাইওয়ানে ১৯৪৭ সালের পর এতো কম বৃষ্টিপাত আর কখনও হয়নি। যার ভয়াবহ প্রতিক্রিয়া পড়ছে দেশটির কৃষি, উৎপাদনমুখী প্রতিষ্ঠানসহ গৃহস্থালীর নিয়মিত দিনযাপনমূলক কার্যে।

জেআই