প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৫৯ লাখ ৪৮২ হাজার ছাড়িয়েছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১১ লাখ ৯৪ হাজার ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় আজ (০১ নভেম্বর) রোববার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৯৯৪ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৪৮২ জনের। করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১০ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (০১ নভেম্বর) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ২২ হাজার ১১৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ৫০২ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৮৪ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৩৭ হাজার ১১৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ৬৪১ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১০ নম্বরে। মেক্সিকোতে আজ (০১ নভেম্বর) রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৯৬২ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ৭৫৩ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান নবম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১৪ হাজার ৭৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৬৪৫ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯২৩ জন।

একই দিনে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২০ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি