পাকিস্তানে একটি সরকারি অফিসে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৮ জন। মোটরসাইযোগে এক আত্মঘাতী হামলাকারী অফিসের মধ্যে ঢুকে পড়ার পর বোমার বিস্ফোরণ ঘটে। খবর ডন।

স্থানীয় কর্মকর্তারা বলেন, ওই অফিসে লোকজনের ব্যাপক উপস্থিতির সময় পাশের একটি রাস্তায় বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে। মারদান বিভাগের উপ-পুলিশ প্রধান জেনারেল সাইদ ওয়াজির ডননিউজকে বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ওই বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি বলেন, একজন নিরাপত্তা কর্মকর্তা ওই অফিসের প্রধান ফটকে হামলাকারীকে প্রবেশে বাধা দিলে এ বিস্ফোরণ ঘটে। হামলাকারী মটর সাইকেলে করে এসে সরকারি ওই অফিসে ঢুকতে চেয়েছিল।

বিস্ফোরণে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএইচ