মুর্শিদাবাদে ফের গণধর্ষণের অভিযোগ। এবার বেলডাঙা থানা এলাকার একটি গ্রামে। শুক্রবার সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে গান শুনতে আসে ওই কিশোরী। অভিযোগ, সেই সময় পাশের একটি মাঠে তাকে ধর্ষণ করে সাত-আটজন যুবক। সেই সময়েই বিষয়টি নজরে আসে কর্তব্যরত পুলিশ কর্মীদের।
যুবকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জেরা করে শনিবার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবকরা সকলেই কিশোরীর প্রেমিকের বন্ধু বলে অভিযোগ। বেলডাঙা থানায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার।
এখনও অধরা কিশোরীর প্রেমিকসহ তিন অভিযুক্ত।
সূত্র : জি নিউজ।

[b][size=4][font=Vrinda","sans-serif]ঢাকা[/font][/size], [size=4][font=Vrinda","sans-serif]১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/font][/size][/b]