সৌরশক্তি চালিত বিমান সোলার ইম্পালস-২ এক ফোটা জ্বালানী খরচ না করেই রবিবার ক্যালিফোর্নিয়ায় অবতরণ করেছে। প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়ার মাধ্যমে বিশ্ব ভ্রমণ সম্পন্ন করার পথে আরো একধাপ এগিয়ে গেল সোলার ইম্পালস।

বিমান চালক বার্টান্ড পিকার্ড ক্যালিফোর্নিয়ায় অবতরণের আগে বলেন, ‘প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছি বন্ধুরা। আমি এটা করতে ভালবাসি।’তিনি হাওয়াই থেকে বিমানটি চালিয়ে ক্যালিফোর্নিয়ার একটি বিমান ঘাঁটিতে পৌঁছান।

পিকার্ডের এই দুঃসাহসী যাত্রার সবচেয়ে বিপজ্জনক অংশটি ছিল প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়া। কারণ জরুরি পরিস্থিতিতে মহাসাগরে বিমান অবতরণের কোন সুযোগ ছিল না। সূত্র: এএফপি

এআই