মালদ্বীপের জনগণের জন্য অধিকতর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ থেকে ৬৭ জন চিকিৎসক নিতে চায় মালদ্বীপ সরকার।

সোমবার দেশটির হাবিরু ডটকম নামে একটি বার্তা সংস্থা এ খবর প্রকাশ করেছে।

ওই বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সরকারের প্রেস সেক্রেটারি ইহসানুল করিম বলেন, বাংলাদেশের ৬৭ জন চিকিৎসক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ কমিউনিটি ক্লাব ও হাইকমিশনের যৌথ উদ্যোগে এই প্রক্রিয়া চলছে।

এদিকে বার্তা সংস্থার খবরে বলা হয়, চিকিৎসক নেওয়ার ব্যাপারে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল কাজী সারওয়ার হোসেইন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাতে তিনি এ দেশের চিকিৎসকদের নিতে মালদ্বীপ সরকারের আগ্রহের কথা রাষ্ট্রপতিকে জানান।

কেএইচ