নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা এলাকায় টানা ছয় ঘন্টা জিম্মি নাটকের অবসান ঘটেছে।
সোমবার জ্যামাইকার গায়ানায় একটি পরিবারে ডাকাতি করতে আসা সন্ত্রাসী দলটি ওই পরিবারকে জিম্মি করে।
এ ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পুলিশ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।
তবে ওই ব্যক্তির ক্রিমিনাল রেকর্ড পরীক্ষার পর ডিসট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে বিবৃতি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এদিকে যে ভবনটিতে এই জিম্মি ঘটনাটি ঘটে সেখানে একটি বাংলাদেশি পরিবারও ছিল বলে সংবাদদাতারা জানাচ্ছেন। তবে পরিবারটির কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
জানা গেছে, জ্যামাইকার মুসলিম সেন্টারের উল্টো পাশের একটি ভবনের বেজমেন্টে বসবাসকারী পরিবারটিকে সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার দিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা জিম্মি করে।- বিবিসি
এআর





