ভারতীয় দৈনিক দ্য হিন্দু বলছে, মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য অঞ্চলে বৃহস্পতিবার সকাল ৯টা ২৬ মিনিটে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র এক টুইটে বলেছে, ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মেঘালয়। এই রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের ৪৬ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। মেঘালয়ের এই ভূকম্পন অনুভূত হয়েছে ভারতের আসাম প্রদেশ ও বাংলাদেশের সিলেট জেলাতেও।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে বাংলাদেশের সিলেটের ছাতকে ভূমিকম্প আঘাত হেনেছে। ছাতকের ১১ কিলোমিটার এলাকাজুড়ে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প হয়েছে।
ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়েছে, সিলেটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
সিলেটে ভূমিকম্পের তীব্রতা মাঝারি ছিল। এতে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ভারতের আসামে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। সেই কম্পনেও কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
এমআই
মেঘালয়ে মাঝারি মাত্রার ভূমিকম্প, কাঁপল সিলেটও
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের দিকে আঘাত হানা এই ভূমিকম্প বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলাতেও অনুভূত হয়েছে।
তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
চীন নিয়ন্ত্রিত তিব্বতের উত্তর-পূর্বাঞ্চলীয় নাগকু অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৪ জনের বেশি। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়ার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
মধ্য আমেরিকার দেশ পানামায় ফের ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।
দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টা মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে হওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন রেকর্ড হয়েছে।
হিমবাহধস-বন্যার পর এবার ভূমিকম্পে কাঁপল তিব্বত
ভয়াবহ হিমবাহধস ও আকস্মিক বন্যার ক্ষত না কাটতেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে উত্তর তিব্বতে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।
















