বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন ৭৬২ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে হাসপাতালে ৫৬২ জন এবং বিভিন্ন বৃদ্ধাশ্রমে ২০০ জন মৃত্যুবরণ করেন।
গেল একটানা তিনদিন মৃতের সংখ্যা কিছুটা কমতে শুরু করলেও আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় ২০৬ জন বেড়েছে।
একদিকে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে, অপর দিকে সংখ্যাটা আবার ঊর্ধ্বমুখি হওয়ায় উদ্বেগ বাড়ছে ফ্রান্সে বসবাসরত ফরাসী ও অভিবাসী সবার মাঝে।
প্রশাসনসহ সবাই এ সময়ে নিজেদের সামাজিক দূরত্বে থাকার ওপর গুরুত্ব দিচ্ছেন। যদিও কিছু কিছু এলাকায় তার ব্যত্যয় ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ফরাসী প্রেসিডেন্ট অ্যামানুয়েল মেক্রন জাতির উদ্দেশে দেয়া ভাষণে চলমান লকডাউন ১১ মে পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন। এর মধ্যে পরস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটা আশা করছেন সংশ্লিষ্টরা।
এমবি





