পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরের (৪৭) ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন তিনি।
শনিবার বিকালে করাচির নাথা খান এলাকায় শেরে ফয়সাল নামক স্থানে বিকাল সাড়ে ৫টায় এ হামলা ঘটে।
একদল অজ্ঞাত সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে তার গাড়ি লক্ষ করে গুলি চালায়। তার গায়ে দুটি গুলি লেগেছে বলে জানা গেছে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন বিপদমুক্ত।
এক বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন হামিদ মিরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন।
হামিদ মির মাত্র ৩০ বছর বয়সে পাকিস্তানের জাতীয় দৈনিক পাকিস্তান ডেইলি পত্রিকার সম্পাদক হন। এত অল্প বয়সে উর্ধু ভাষার কোনো পত্রিকার সম্পাদক হওয়ার এটিই ছিল প্রথম নজির। বর্তমানে তিনি জিও নিউজ চ্যানেলের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
তিন বার আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিয়েছেন হামিদ মির। এ ছাড়া গত তিন দশকে বিশ্বের সংঘাতময় দেশগুলো নিয়ে সংবাদ পরিবেশন করেছেন তিনি। আফগানিস্তান,ইরাক,ফিলিস্তিন,বসনিয়া,চেসনিয়া,জম্মু ও কাশ্মীর,শ্রীলংকার তামিল টাইগার ও সরকারের মধ্যকার সংঘাত নিয়ে সংবাদ কাভার করেছেন।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানের সাংবাদিক হামিদ মিরকে গুলি
পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরের (৪৭) ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন তিনি। শনিবার বিকালে করাচির নাথা খান এলাকায় শেরে ফয়সাল নামক স্থানে বিকাল সাড়ে ৫টায় এ হামলা ঘটে। একদল অজ্ঞাত সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে তার গাড়ি লক্ষ করে গুলি চালায়। তার গায়ে দুটি গুলি লেগেছে





