ইরানের যুদ্ধ জাহাজগুলোর কয়েকটি বহর মার্কিন নৌ ও সাগর-সীমানার দিকে রওনা হয়েছে।
ইরানের নৌ বাহিনীর উত্তরাঞ্চলীয় বহর ও চতুর্থ নৌ-জোনের কমান্ডার অ্যাডমিরাল আফশিন রেজায়ি হাদ্দাদ শনিবার এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, তার দেশের নৌ বাহিনীর জাহাজগুলো মার্কিন নৌ-সীমানার দিকে এগিয়ে যাচ্ছে এবং এই পদক্ষেপ ওয়াশিংটনের জন্য একটি (সতর্ক) বার্তা।
২০১২ সালের সেপ্টেম্বর মাসে ইরানের নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছিলেন, তার দেশ আটলান্টিক মহাসাগরে মার্কিন নৌ সীমানায় রণতরী পাঠাবে পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলোর উপস্থিতির জবাব হিসেবে। মার্কিন নৌ-সীমানার কাছে ইরানের শক্তিশালী উপস্থিতির অঙ্গীকারও করেছিলেন তিনি।  
ইরানের খুব কাছেই পারস্য উপসাগরে বাহরাইনের উপকূলে রয়েছে মার্কিন পঞ্চম নৌ বহরের ঘাঁটি।
গত দুই বছরে মার্কিন নৌ বাহিনী পারস্য উপসাগরে বড় ধরনের দুটি যুদ্ধ মহড়া চালিয়েছে। 
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391959434.jpg[/img]
ইরান ২০১০ সাল থেকে আন্তর্জাতিক সাগরে তার নৌ বহর ও রণতরী পাঠানো শুরু করেছে।
ইরানের বেশ কয়েকটি রণতরী ভূমধ্য সাগরসহ কয়েকটি আন্তর্জাতিক সাগর ও মহাসাগর সফর করেছে এরিমধ্যে।  
ইরান নিজেই সাবমেরিন ও ডেস্ট্রয়ারের মত উন্নত যুদ্ধ-জাহাজ ও রণতরী নির্মাণ করছে। এই দেশটির কাছে রয়েছে পানির নীচে ব্যবহারের যোগ্য বিশ্বের দ্রুততম ক্ষেপণাস্ত্র। বিশ্বে ইরান ছাড়া মাত্র দুই একটি দেশের কাছে রয়েছে এ ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র।
[b]
ঢাকা, ৯ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই[/b]