আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে একটি বাড়িতে আত্মঘাতী হামলায় ১৩জন নিহত হয়েছেন। রয়টার্সের এক খবরে বলা হয় রোববার ঐ বাড়িতে হামলার ঘটনা ঘটে।

বলা হয়, ওই বাড়ির ছেলে তালেবানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ফিরে আসায় বাড়িতে এক উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে যখন অতিথিরা যোগ দিচ্ছিলেন তখনই এ বিস্ফোরণ ঘটানো হয়।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগানি জানান, এ হামলায় মুক্তি পাওয়া ওই ছেলেটিও মারা গেছে। এ ছাড়া ওই ছেলেটির বাবাসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

এআই