বাংলাদেশ ভ্রমনে ও চলাফেরায় যুক্তরাজ্যের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

আজ শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সর্বশেষ হালনাগাদ বার্তাটি প্রকাশ করা হয়। বলা হয়, ‘সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকি আছে। পশ্চিমাদের লক্ষ্য করে আবার হামলা হতে পারে।’

শুক্রবার দিবাগত রাতে পবিত্র আশুরা তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হোসনি দালানের ভেতর তিনটি বোমার বিস্ফোরণ হয়। এতে একজন নিহত ও এক শ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৯ জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

এর আগে ইতালিয় নাগরিক সিজার ও জাপানি নাগরিক কুনিও হোসির হত্যাকান্ডের ঘটনার পর সতর্কতা জারি করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ পশ্চিমা কয়েকটি দেশ।

এআই