ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে মুম্বাইয়ে বহুল আলোচিত ভারতীয় সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘মেইক ইন ইন্ডিয়া’র মঞ্চে। অনুষ্ঠানটি মুম্বাইয়ের গিরগাউম চৌপাটি বিচে হচ্ছিল।
সোমবার সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার রাতে গিরগাউম চৌপাটি বিচে মহারাষ্ট্র নাইটের অনুষ্ঠানে আমির খান, হেমা মালিনী এবং অমিতাভ বচ্চনের মত তারকার সাথে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, গভর্নর সি বিদ্যাসাগর রাও, শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেও উপস্থিত ছিলেন। সে সময়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠানে একটি দলগত নৃত্যের সময় হঠাৎ মঞ্চের নিচে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত সেটা পুরো মঞ্চে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ টুইট বার্তায় জানান, সকলকে নিরাপদের রাখা হয়েছে। কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তবে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।
এসএইচ





