সুন্নী বিদ্রোহীদের হাত থেকে শনিবার ইরাকের উত্তরাঞ্চলীয় শহর তিকরিত উদ্ধার করেছে ইরাকের সেনাবাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
সরাকারি মালিকানাধীন টিভি চ্যানেল বলছে, গভর্নরের হেডকোয়ার্টার নিজেদের দখলে নিয়েছে সেনারা। এসময় সংঘর্ষে ৬০ জন বিদ্রোহী নিহত হয়েছে।
প্রচণ্ড সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্রোহীদের একজন মুখপাত্র। তবে তিনি ইঙ্গিত করেছেন যে, সরকারি সেনাদের অভিযান ব্যর্থ হয়েছে। আর সেনাদের রেখে যাওয়া অস্ত্র সংগ্রহ করেছেন বিদ্রোহীরা।
ইরাকের দ্বিতীয় বৃহৎ শহর মসুলে দ্রুত আক্রমণ চালিয়ে দখল করার পর বিদ্রোহীরা উত্তর ও পশ্চিম অঞ্চলের বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। সূত্র: বিবিসি।
২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই





