বিশ্বের সবচেয়ে প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য জর্জ ইয়ু পদত্যাগ করেছেন। তিনি শুক্রবার তার পদ থেকে পদত্যাগ করেন। জর্জ ইয়ু এর আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ভারতের কেন্দ্র তার সঙ্গে কথা না বলে বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ড বাতিল করে দেয়ার প্রতিবাদে তিনি পদত্যাগ করেন।
মনে রাখা ভাল এর আগে এক নির্দেশিকা জারি করার মাধ্যমে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্যপদ থেকে সরানো হল অমর্ত্য সেন, হাভার্ডের প্রাক্তন অধ্যাপক এবং তৃণমূল সাংসদ সুগত বসু এবং ব্রিটেনের অর্থনীতিবিদ লর্ড মেঘনাদ দেশাইকে। । এর আগে নোবেল বিজয়ী অমর্ত্য সেন এই বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন, পরে গভর্নিং বোর্ডের সদস্য হিসেবে যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে গতবছর সোচ্চার হন অমর্ত্য সেন। তারপরই তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর তিনি প্রকাশ্যে বিজেপি পরিচালিত এনডিএ সরকারের সমালোচনায় মুখর হন। আচার্য পদ থেকে পদত্যাগ করলেও, বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য হয়ে থেকেই যান এই অর্থনীতিবিদ।
জেড





