যুক্তরাষ্ট্রের শিকাগোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সড়কে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় একজন আহত হয়।

স্থানীয় সময় বুধবার (ফেব্রুয়ারি ০৪) বিকেলে শিকাগোর কেজি এলাকায় এ ঘটনা ঘটে।

শিকাগো পুলিশের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানায়। তবে আনুমানিক ৩৪ বছর বয়সী নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

আহত ১৯ বছর বয়সী ব্যক্তিকে ওয়াক লনের ক্রাইস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজনদেরকে খুঁজছে শিকাগো পুলিশ।

ইআর