আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের জামাতা সুলাইমান আবু গাইথকে (৪৮) বুধবার দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের মেনহাটনের জেলা আদালত।
সুলাইমান আবু গাইথের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো হলো- মার্কিন নাগরিকদেরকে হত্যার ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রসদ সরবরাহ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র করা।
কুয়েতে জন্মগ্রহণকারী সুলাইমান আবু গাইথ বক্তৃতা দেওয়ার ব্যাপারে পারদর্শী। ৯/১১- এর পর তিনি ওসামা বিন লাদেনের কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে নতুন হামলার হুমকি ছিল। গত বছর আটক করে যুক্তরাষ্ট্রে আনার পর তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে আনা হয়।
[b]৯/১১ রাতে কী বলেছিলেন [/b][b]বিন লাদেন?[/b]
৯/১১ স্মৃতি স্মরণ করে আদালতে কথা বলেছন সুলাইমান আবু গাইথ। গাইথ বলেন, সেদিন তিনি (লাদেন) বলছিলেন, "আস, বস"। "তুমি কি জান কী ঘটেছে?"
টুইনটাওয়ারে হামলার কৃতিত্ব দাবি করে বিন লাদেন বলেছিলেন, আগামীকাল বিশ্ববাসীর প্রতি একটি বক্তব্য তুমি তুলে ধরবে।
গাইথের বক্তব্য জানতে চেয়েছিলেন বিন লাদেন। এসময় গাইথ বলেন, "আপনি যে কাজটি করেছেন সেটা যদি প্রমাণিত হয় তবে দু'টি কাজ না করা পর্যন্ত আমেরিকা শান্ত হবে না। সে দু'টি কাজ হলো আপনাকে হত্যা এবং তালিবান রাষ্ট্রের পতন ঘটানো"।
লাদেন বললেন "তুমি খুবই হতাশাপীড়িত"। গাইথ বললেন " আপনি আমার মতামত জানতে চেয়েছেন। আমি মতামত দিয়েছি। সূত্র: নিউইয়র্ক টাইমস
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]