ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল কংগ্রেস।
প্রথম দফায় ১৯৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রার্থী হচ্ছেন রায়বরেলি থেকে। আমেঠি কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী।
এ ছাড়া, প্রথম দফার প্রার্থী তালিকায় সুশীল কুমার শিণ্ডে, প্রিয়া দত্ত, সঞ্জয় নিরুপ, বেনিপ্রসাদ ভার্মার মতো বর্ষীয়ান নেতাদের নাম রয়েছে। ফুলপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন ক্রিকেটার মোহাম্মদ কাইফ।  ঔরঙ্গাবাদ থেকে নিখিল কুমার, কটক থেকে অপরাজিতা মোহান্তি এবং দক্ষিণ বেঙ্গালুরু থেকে নন্দন নিলেকণি, কুরুক্ষেত্র থেকে নবীন জিন্দল, জৌনপুর থেকে কবি কিষণকে কংগ্রেসের টিকিট দেয়া হয়েছে।
১৯৪ জনের এই তালিকায় ৩৫ শতাংশ যুব প্রার্থী রয়েছেন- যাদের বয়স ৪০ বছরের নিচে। আবার ১৫ শতাংশ মহিলা রয়েছেন।
পশ্চিমবঙ্গের ১৭টি আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। কোচবিহারে প্রার্থী হচ্ছেন কেশব রায়। আলিপুরদুয়ারে জোসেফ মুন্ডা, জলপাইগুড়িতে সুখবিলাস বর্মা, রায়গঞ্জে দীপা দাশমুন্সি, মালদহ উত্তরে মৌসম বেনজির নুর, মালদহ দক্ষিমে আবু হাসেম খান চৌধুরী, জঙ্গিপুরে অভিজিত মুখার্জি, বহরমপুরে অধীররঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদে মান্নান হুসেন, রাণাঘাটে প্রতাপ রায়, বারাসতে ঋজু ঘোষাল, জয়নগরে অর্ণব রায়, ডায়মন্ড হারবারে মোহাম্মদ কুমারুজ্জামান কামার, কলকাতা উত্তরে সৌমেন মিত্র, উলুবেড়িয়ায় প্রার্থী অসিত মিত্র, পুরুলিয়ায় নেপাল মাহাত এবং বীরভূমে সৈয়দ সিরাজ জিম্মি।
ভারতে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ মে পর্যন্ত মোট ৯ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৬ মে। এবারের লোকসভা নির্বাচনে ৮১ কোটি ৪৬ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]