কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি হোটেলে হামলা চালিয়েছে সোমালিয়া ভিক্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানী নাইরোবিতে অবস্থিত DusitD2 নামের একটি হোটেলে এই হামলা চালানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের উ্দ্বৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে এপি (The Associated Press)।

নিহতদের মধ্যে একজন আমেরিকার নাগরিক আছে বলেও জানানো হয়। এতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলেও তার পরিচয় প্রকাশ করা হয় নি।

এর আগে ২০১৩ সালে নাইরোবিতে Westgate Mall নামক একটি ভবনে হামলা চালায় সোমালিয়া ভিক্তিক এই জঙ্গি সংগঠন আল-শাবাব। যে হামলায় প্রায় ৬৭ জন নিহত হয়। হামলার পরপরই দায় স্বীকার করে তারা।

মঙ্গলবার হোটেলে হামলার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিকাল ৩টার দিকে একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠি ঐই হোটেলে হামলা চালায়। তারপর নিরাপত্তা বাহিনীরা চারদিক ঘিরে ফেলে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ভেতরে থাকা মানুষদেরকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে পুলিশের এক কর্মকর্তা এপিকে (The Associated Press) জানান, এখন পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু জঙ্গি সংগঠন আল-শাবাব দাবি করে তারা মোট ৪৭ জনকে গুলি করে হত্যা করেছে। যদিও তাদের নিয়ন্ত্রিত "শাহাদা নিউজ এজেন্সিতে'' এই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নি।

জেড