ভারতের নয়াদিল্লিতে এক নারীকে অপহরণ করে ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। ঐ নারী অভিযোগ করে বলেন দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনির পাশে এই ধর্ষণকাণ্ড ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ওই নারীর অভিযোগ, একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ডিফেন্স কলোনির কাছে তাকে অপহরণ করে। এক পর্যায়ে তিনি যৌন নিগ্রহের শিকার হন।
অভিযোগে তিনি বলেন, অপহরণের পর তাকে কানপুরের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি গণধর্ষণের শিকার হন। পরে একটি গাড়িতে উঠিয়ে দেওয়া হয় তাকে। গাড়িচালকের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ।
এই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তবে তারাই আসামি কিনা, তা এখনো জানা যায়নি।
এদিকে সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের আরেক খবরে বলা হয়েছে, চলতি বছরে দিল্লিতে ধর্ষণের হার বেড়ে গেছে। এই অবস্থা থেকে বের হতে সরকার নানা উদ্যোগ নিলেও তাতে সফলতা আসছে না।
এমকে





