অপরিশোধিত তেলের দাম গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজারে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক।

ব্রিটেনে আগামী জানুয়ারিতে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৭১ দশমিক ১২ ডলার নির্ধারণ করেছে লন্ডন ব্রেন্ট। অন্যদিকে, জ্বালানি তেলে অন্যতম বড় ভোক্তা যুক্তরাষ্ট্রে আগামী জানুয়ারি থেকে প্রতি ব্যারেল তেল ৬৭ দশমিক ৭৫ ডলার নির্ধারণ করেছে মার্কিন প্রতিষ্ঠান ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট।

গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেকের মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ওপেকের ১৬৬তম এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে প্রতিদিন ৩০ মিলিয়ন ব্যারেলের মধ্যে তেল উত্তোলন সীমিত রাখা হবে।

এআর, এমএ