নিজের স্বামীকে দিয়ে বান্ধবীকে ধর্ষণ করিয়েছেন এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের ব্যাঙ্গালুরুতে। আটক করা হয়েছে ওই নারী ও তার ধর্ষক স্বামীকে। খবর এনডিটিভির।

জানা গেছে, ধর্ষণের শিকার নারী ওই নারীর বান্ধবী ও প্রতিবেশী। প্রায় মাসখানেক আগে এ ঘটনা ঘটলেও তা পুলিশের নজরে আসে কয়েকদিন আগে। নির্যাতিতা নারী পুলিশের কাছে অভিযোগ করলেই কেবল তা প্রকাশ পায়।

অভিযোগে জানা গেছে, নির্যাতিতা নারী তার প্রতিবেশী বান্ধবীর বাড়িতে প্রায়ই বেড়াতে যেতেন। তাদের মধ্যে অনেক দিনের বন্ধুত্ব। কিন্তু মাসখানেক আগে একদিন বেড়াতে গেলে বান্ধবী তার স্বামীকে দিয়ে তাকে ধর্ষণ করায়। ধর্ষণের সময় বান্ধবী পাশে বসে এই দৃশ্য দেখেছে।

নির্যাতিতা নারীকে এই বলে ভয় দেখানো হয় যে, তার স্বামীর সঙ্গে যৌন মিলনে অংশ না নিলে তাকে হত্যা করা হবে। এরপর আরও বেশ কয়েকবার ধর্ষণ করা হয় ওই নারীকে। এক পর্যায়ে নির্যাতিতা নারী তার স্বামীকে ঘটনা খুলে বলে। তখন তারা পুলিশকে জানায়। পুলিশ ওই দুষ্কৃতিকারী বান্ধবী ও তার ধর্ষক স্বামীকে গ্রেফতার করেছে। সূত্র: এনডিটিভি

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ