তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত সিরিয়ার শহর কোবানিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর সঙ্গে কুর্দি যোদ্ধাদের নতুন করে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়েছে।

দুই দিন তুলনামূলক ভাবে শান্ত পরিস্থিতি বিরাজ করার পর সোমবার রাত থেকে এ সংঘর্ষ শুরু হয়েছে। শহরটির সর্ব উত্তরাঞ্চলে এ সব সংঘর্ষ চলছে। কুবানি থেকে পাওয়া খবর বলা হয়েছে, যুদ্ধে কুর্দি যোদ্ধারা ভাল করছে এবং শহরটির কোনো কোনো এলাকা থেকে তাকফিরিদের হটিয়ে দিতে পেরেছে।

মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এ যুদ্ধে মাঝে মাঝে বিমান হামলা করেছে বলেও খবর পাওয়া গেছে। সূএ: সিএনএন

ইআর