ভারতের উত্তর প্রদেশে শনিবার রাতে একটি আতশবাজির কারাখানায় বিস্ফোরণ ঘটে। এতে ৭ জনের প্রাণহানি ও ১৫ জন আহত হন।
রাজ্যের রাজধানী লখনৌয়ের উপকণ্ঠে সিসান্দি গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। খবর এএফপি’র।
উত্তর প্রদেশের গভর্নর শনিবারের এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়াও গুরুতর আহতদের প্রক্যেককে ৫০ হাজার এবং কম গুরুতর আহতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা দেয়া হবে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মূখ্যমন্ত্রী অখিলেশ যাদব আহতদের যথাযথ চিকিৎসা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





