পাকিস্তানে বিদেশি কূটনীতিকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটিতে নিয়োজিত নরওয়ে এবং ফিলিপাইনের রাষ্ট্রদূতসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।
শুক্রবার পার্বত্য অঞ্চল গিলগিট-বালতিস্তানে এ দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া এক বিবৃতিতে বলেছেন, এম-১৭ হেলিকপ্টারটি ১৭জন লোক বহণ করছিল। এদের মধ্যে ১১জনই বিদেশি। হেলিকপ্টারটি গিলগিট-বালতিস্তানের কাছে নালতার উপত্যকায় বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ এবং দুই রাষ্ট্রদূতসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।
অন্য নিহতরা হলেন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূতদের স্ত্রী। এছাড়া পোল্যান্ডের এবং নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
কেএইচ





