জাপানের দুটি ডেস্ট্রোয়ার ও একটি ডুবোজাহাজ রোববার দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ পানিসীমার কাছে ফিলিপাইনের বন্দরে ভিড়েছে।

ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক আচরণে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়েছে।বিরোধপূর্ণ জলসীমা নিয়ে অঞ্চলটিতে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ম্যানিলা টোকিও এর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে।

উল্লেখ্য, চীন প্রায় গোটা এলাকারই মালিকানা দাবি করে আসছে।

নিয়মিত টহলের অংশ হিসেবে জাপানি ডুবোজাহাজ ওয়াশিও এবং ডেস্ট্রোয়ার জেএস আরিয়াকে ও জেএস সেতোগিরি রোববার সুবিক বন্দরে ভিড়েছে। আরিয়াকটি সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টারে সজ্জিত।

সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী প্রতিপক্ষ চীনকে মোকাবেলা করতে ফিলিপাইন যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে মিত্রতা করেছে।

 

এমআইএস।