ভারতের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সম্মানসূচক ‘বঙ্গবন্ধু চেয়ার’ করার প্রস্তাব করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এ প্রস্তাব করেন। বাংলাদেশের সঙ্গে যৌথ এক সভায় তিনি এ কথা বলেন।
কলকাতার ভারতীয় কাউন্সিল অব কালচারাল রিলেশন্সে (আইসিসিআর) আয়োজিত ‘বাংলাদেশ টুডে’ নামক এক সভায় উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে শিক্ষাকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে বঙ্গবন্ধুর নামে একটি চেয়ার রাখা হোক, সেটাই চাই আমরা।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলকায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান।
তিনি বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি কোলাবেরশন করা হয়েছে। বাংলাদেশ এখন অর্থনীতি, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন দিক থেকে সফল। বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের পর যেভাবে গড়ে উঠেছে, আজ তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা হয়ে উঠেছে।”
এমবি





