তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১১২ জেনারেল, অ্যাডমিরালকে আটক করা হয়েছে। এছাড়া কয়েক হাজার বিচারক, আট হাজার পুলিশকে হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে ক্ষমতাচ্যুত করার জন্য অভ্যুত্থানটি হয়েছিল। এরপর সারা দেশে শুদ্ধি অভিযান শুরু হয়।

তুরস্কের দোগান নিউজ এজেন্সি জানায়, আটকদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং সরকার উৎখাতের অভিযোগ আনা হচ্ছে। ইতোমধ্যে ১০ জেনারেলকে রিমান্ডে নেয়া হয়েছে।

আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত ৯ হাজার সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুৎ করেছে। এছাড়া এক প্রাদেশিক গভর্নর এবং ২৯ জন নগরপ্রধানকে সরিয়ে দেয়া হযেছে।

জেড